Posts

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Image
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম -পিএমও রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় (স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিট) লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। সফরের দ্বিতীয় দিন আজ কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা...

৪টি আমের দাম ২৫ হাজার টাকা!

Image
 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের গাছের এক হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নিলামের মাধ্যমে আমগুলো বিক্রি করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত মসজিদের গাছের আম হওয়ায় এত চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ছাতিকামলার পাড় এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের একটি আমগাছে চারটি আম ধরে। প্রতিটি আমের ওজন প্রায় আধা কেজি। অসময়ে গাছে ধরা এই আম উন্মুক্ত নিলামে তোলার উদ্যোগ নেয় মসজিদ কর্তৃপক্ষ। সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজের খুতবার পর নিলাম ডাকা হয়। মসজিদে থাকা মুসল্লিরা অনেকটা আগ্রহ নিয়েই ওই নিলামে অংশ নেন। ৫০১ টাকায় নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত নিলামে এক হালি আমের দাম ওঠে ২৫ হাজার টাকা। শাহ আলম মিয়া নামে এক মুসল্লি আমগুলো কিনে নেন। বিষয়টি নিয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মো. ফখরুল ইসলাম জানান, শতবর্ষী মসজিদের গাছে অসময়ে আম ধরেছে। মুসল্লিরা অনেক উৎসাহ ...

জয়ার মন কাড়ে কলকাতার রান্না, দেশের খাবার পছন্দ না

Image
 সম্প্রতি কলকাতার একটি চ্যানেলকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানবলেন, ‘আমার মনে হয় বাংলাদেশে সবজি খুব একটা ভালো রান্না করতে পারে না। মানে ভেজিটেবলস। যেটা কলকাতায় ভীষণ পারে। কলকাতায় এলে আমি আগে সেগুলো খাই। ভালো মাছ খাই। মাছ বাংলাদেশেও আছে। তবে এখানকার প্রিপ্যারেশনটা আমার বেশি ভালো লাগে, মজা লাগে।’ তবে অতীত ও বর্তমান থেকে জানা যায়, বাংলাদেশের রান্না করা খাবারের সুনাম বিশ্বজোড়া। বহু দেশ থেকে মানুষ আসেন বঙ্গদেশের রান্না করা খাবার চেখে দেখতে। বেশ তারিফও করেন। অথচ দেশের মাছ, সবজি রান্না নাকি পছন্দ নয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তার পছন্দ কলকাতার মাছ আর সবজি রান্না। দেশের খাবার পছন্দ না, জয়ার মন কাড়ে কলকাতার রান্না এদিকে, শুক্রবার (২৪ জুন) কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘ঝরা পালক’। কবি জীবনানন্দ দাশের জীবনাচরণ এই সিনেমা। পরিচালক সায়ন্তন মুখার্জী। এখানে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। জয়া রয়েছেন তার স্ত্রী লাবণ্যর ভূমিকায়। এই সিনেমার মুক্তিকে ঘিরে কয়েক দিন ধরে চলছে জোর প্রচারণা। সে কাজে বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া। সিনেমার প্রচ...

কেন এই ছবিটি শবনম ফারিয়ার সবচেয়ে প্রিয়!

Image
  গালে টোল পড়া মিষ্টি হাসির জন্য ভক্তদের কাছে প্রিয় শবনম ফারিয়া। অভিনয়েও নৈপুণ্য দেখাতে জানেন তিনি।নাটকের নিয়মিত অভিনেত্রী বটে, আবার সিনেমায়ও ফুটিয়ে তুলেছেন তার সাবলীল প্রতিভা সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ফারিয়া। প্রতিনিয়ত নতুন নতুন ছবি শেয়ার করেন। সেসব ছবিতে মুগ্ধতা খুঁজে পান ভক্তরা। কিন্তু এত এত ছবির ভিড়ে অভিনেত্রীর নিজের প্রিয় কোনটি? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন। রোববার (২৯ মে) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। যেখানে তাকে দেখা গেছে লাল পেড়ে কালো শাড়িতে। খোঁপায় বেঁধেছেন বেলী ফুল। আর ছবিটি তুলেছেন নিজের বাসার বারান্দায়। এই ছবির সব কিছুই ফারিয়ার প্রিয়। সে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বাসায় সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দা, আমার সবচেয়ে পছন্দের শিল্পীর গানের লাইন তাতে বুনা, তার ওপর কালো আমার সবচেয়ে পছন্দের রঙ, খোঁপায়ও আমার প্রিয় ফুল বেলী আর ছবি দুটো তুলেছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটি।’ sabnam faria এত প্রিয় যখন ছবিগুলোতে মিশে আছে, সুতরাং সেটা তো সবচেয়ে প্রিয় হবেই। তবে একটা বিপত্তি আছে। ফারিয়া বললেন, “হরমোনাল ইমব্যালেন্সে ভ...

মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন ।। সভাপতি আল আমিন, সম্পাদক মাহদী

Image
  ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলার সদস্য সন্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় জেলা জমিয়ত মিলনায়তনে এ কাউন্সিল সম্পন্ন হয়। জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আবিদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুহাম্মাদ মাহদী হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি জামিল কাসেমী,জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম,বড়লেখা উপজেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহিম উদ্দীন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। কাউন্সিল সভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ আল-আমীনকে সভাপতি, মুহাম্মাদ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান।

ভিকি-ক্যাটরিনার বিয়ে সম্পন্ন, ফাঁস হলো ছবি

Image
 শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিয়ের ছবিও। ভিকি-ক্যাটের বিয়ের গোপনীয়তা রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অতিথিদের পর্যন্ত ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। তবুও ফাঁস হয়ে গেল ছবি, দেখা গেল কেমন সাজে সেজেছেন বর ভিকি, কনে ক্যাটরিনা। জানা গেছে, হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভিক্যাটের বিয়ে। বহুল আলোচিত এই বিয়ে স্বচক্ষে দেখেছেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। গত দুই দিন যথাক্রমে সংগীত ও মেহেদী অনুষ্ঠানের পর সাত পাকে ঘুরলেন তারা। জানা গেছে, বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাকে ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। দুর্গের জানালা দিয়ে তার হাস্যোজ্বল মুখসমেত ক্যামেরাবন্দি করেছে পাপারাজ্জিরা। এদিকে ভিকি-ক্যাটরিনার বিয়ের সঙ্গে সঙ্গেই ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে তাদের স্বামী-স্ত্রী পদবীতে নাম যুক্ত হয়ে গেছে। ক্...

সংসার ভেঙে যাওয়ায় অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা

Image
  বিনোদন প্রতিবেদক: রায়হান আলী সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেতা কুশল পাঞ্জাবি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবরে থমকে আছে পুরো বলিউড। স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখে ওপারে চলে গেলেন অভিনেতা। অনেকেই বলছেন এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানের কথা ভাবা উচিৎ ছিলো কুশলের। কুশলেরর আত্মহত্যা প্রসঙ্গে বলতে গিয়ে নিজের হতাশ জীবনের গল্প শোনালেন দীপশিখা নাগপালের বোন আরতি নাগপাল। আরতি জানালেন, কুশল পঞ্জাবির আত্মহত্যার খবর শুনে ভীষণ হতাশ হয়েছেন তিনি। কী এমন কষ্ট ছিলো তার। আরতি বলেন, জীবনের সমস্যা নিয়ে কুশল আমার সঙ্গে আলোচনা করতে পারতেন। কারণ আমিও এক সময় নিজের জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। একবার নয়, পরপর ৪ বার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। ৪ বার সিদ্ধান্ত নিয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে এসেছি এমন সিদ্ধান্ত থেকে। আরওতি আরও বলেন, বিয়ের পর আমার ২ সন্তান হয়েছে। এরপরও সংসার টেকেনি। অনেক ভেঙে পড়েছিলাম। চারবার আত্মহত্যা করা সিদ্ধান্ত নিয়ে পারিনি।৷ বিয়ে সফল হয়নি বলে, নিজের জীবন শেষ করে দিতে হবে, এমন ভাবনা থেকে কুশলেরও বেরিয়ে আসা উচিত ছিল।